সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হলেন হাবিবুর রহমান সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
সোমবার (১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রোজ রবিবার মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।’
এতে আরও বলা হয়, ‘তারই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী-কে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। অর্থাৎ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আপাতত একইসাথে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’