ঢাকা, বাংলাদেশ

মোহাম্মদপুরে নিজ বাসায় মা-মেয়েকে ‘কুপিয়ে হত্যা’

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন, মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে, তাই ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।


পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়

যুগশঙ্খ